সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটন স্পট সদাপাথর থেকে কয়েক'শ কোটি টাকার পাথর লুট ও চুরির ঘটনায় অজ্ঞাতনামা ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে অবশেষে মামলা হয়েছে।
শুক্রবার কোম্পানীগঞ্জ থানায় এ মামলা রেকর্ড হয়েছে বলে রাতে আমার দেশকে জানিয়েছেন থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।
বিজ্ঞাপন
থানা সূত্র জানায়, মামলার বাদি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব (যুগ্ম সচিব)।
মামলার এক পৃষ্ঠার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করেছে মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

