আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছাত্র আন্দোলনের বিরোধিতা, রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার দণ্ড

রাজশাহী ব্যুরো

ছাত্র আন্দোলনের বিরোধিতা, রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার দণ্ড

জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে থাকা চার শিক্ষক-কর্মকর্তাকে দণ্ড দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এর মধ্যে তিনজনকে বরখাস্ত ও একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বরখাস্তকৃতরা হলেন- রুয়েটের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শিদ্ধার্থ শংকর সাহা, প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী নাঈম রহমান নিবিড় ও পদার্থবিদ্যা বিভাগের ডাটা প্রসেসর ও কর্মচারী সমিতির সাবেক সভাপতি মো. মহিদুল ইসলাম। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এছাড়া পরিকল্পনা ও উন্নয়ন দফতরের সহকারী প্রকৌশলী হারুন অর রশিদকে অব্যাহতি দেওয়া হয়েছে। রুয়েটে নিয়োগ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত বছরের জুলাই-আগস্টে সরকারি নিপীড়নের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেন ওই চারজন। আন্দোলন দমনে তারা সরকারের হয়ে কাজ করেছেন। এছাড়া ৫ আগস্টের পর বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকেন তারা। এসবের পরিপ্রেক্ষিতে তাদের দণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

গত ৪ আগস্ট ধারালো অস্ত্রসহ রুয়েটের প্রধান ফটক দিয়ে ঢুকে শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে ধাওয়া করেন নাঈম ও মহিদুল। একই সঙ্গে বোমা হামলায় সংশ্লিষ্টতাও দৃশ্যমান হয়। আর আন্দোলনে আহত ও নিহতদের অবমাননার অভিযোগে সিদ্ধার্থকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করেন সাধারণ শিক্ষার্থীরা। তাকে বরখাস্তের দাবি তুলে প্রশাসনের কাছে আবেদনপত্রও দেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন