যশোরের অভয়নগরে বাড়ির সিঁড়ির নিচ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার শুভরাড়া গ্রামে মিজান গাজীর বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
মিজান গাজী ওই গ্রামের মজিদ গাজীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে অভয়নগর থানার পুলিশ শুভরাড়া গ্রামে মিজান গাজীর বাড়িতে অভিযান চালায়। বাড়ির সিঁড়ির নিচ থেকে ধানের বস্তার মধ্যে ওয়ান শুটার গানটি পাওয় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিজান গাজী পালিয়ে যায়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, পলাতক মিজান গাজীর বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

