ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় বিক্রয় বিভাগের বিক্রয় সহকর্মী মো. আবদুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর ধানমন্ডির অ্যাপোলো ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সর্বস্তরের সহকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


