প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শাপলা চত্বরের ঘটনার বিচার নিশ্চিত করবে সরকার

শাপলা চত্বরের ঘটনার বিচার নিশ্চিত করবে সরকার
ফাইল ছবি

শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার নিশ্চিত করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, যে-ই আইন ভঙ্গ করে থাকুক না কেন, তার বিচার নিশ্চিত করা হবে এবং এ ঘটনাকে সরকার কোনোভাবেই উপেক্ষা করবে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘শাপলা চত্বরে যে ডিজাস্টার ঘটেছে, যেকোনো কারণে যে ঘটনা ঘটে থাকে, সেটা ধরেন সরকার তার প্রয়োজন অনুযায়ী যখন পদক্ষেপ নিতে যায়, সেখানে যে যে আইন ভঙ্গ হয়, সেটার বিচার হতে হবে।’

তিনি বলেন, আমাদের তো মনে আছে কীভাবে তাদের ডেকে আনা হয়েছে, আসতে দেওয়া হয়েছে এবং সেখানে ম্যাসাকার হয়েছে। নিশ্চিতভাবে এটা নিয়ে একটা ভালো বিচার এই সরকারের সময় হবে, সরকার এটাকে ইগনোর করার কোনো কারণ নেই।

ডা. জাহেদ উর রহমান বলেন, আপনাদের মনে থাকার কথা, তখন বেগম খালেদা জিয়া ছিলেন, তিনি এটার সঙ্গে সংহতিও প্রকাশ করেছিলেন। সুতরাং এই সরকারের আমলে এর বিচার ঠিকমতো হবে, বাধা হওয়ার কোনো কারণ নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন