আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদারীপুরে জনগণের নিরাপত্তায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে জনগণের নিরাপত্তায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মাদারীপুরে জনগণের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্যক সদস্য। সোমবার ভোর থেকেই ঢাকা-বরিশাল মহাসড়ক, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও জেলা শহরে টহল কার্যক্রম পরিচালনা করছেন তারা।

বিজ্ঞাপন

তবে এখন পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পৌর বাস টার্মিনাল থেকে স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে দূরপাল্লার বাস। সাধারণ মানুষেরও পর্যাপ্ত উপস্থিতি রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলম বলেন, শেখ হাসিনার রায়কে ঘিরে কেউ যেন নাশকতা করতে না পারে সে ব্যাপারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় সারারাত মাঠে ছিল পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। এছাড়া ভোর থেকে কার্যক্রম চলমান রয়েছে। রায় ঘোষণার পর পরিস্থিতি বুঝে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম জানান, সড়ক ও মহাসড়কে টহল বাড়ানো হয়েছে। যাত্রী ও পথচারীদের নিরাপত্তায় যে কোনো বিশৃঙ্খলা রোধে প্রস্তুত রয়েছে। ৪ প্লাটুন বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে মাঠে কাজ করছে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়া জেলা পুলিশের পাশাপাশি থানা পুলিশের সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন যানবাহনে তল্লাশি করছেন। পরিস্থিতি মোকাবিলা সব ধরনের প্রস্তুতি রেখেছে প্রশাসন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন