শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণসহ ভালো ও জনসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা বাস্তবায়ন সহজ হবে বলে মন্তব্য করেছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার মিরপুরে নৌবাহিনীর বিএন কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে আরো অন্যান্যদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো উৎসাহিত করতে আজকের এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি জানান, আজকের এ কর্মসূচিকে ক্যাম্পিংয়ের মধ্য দিয়ে প্রতিটি জায়গায় ছড়িয়ে দিয়ে জন সচেতনতা বৃদ্ধি করা এবং সিটি করপোরেশনের দায়িত্ব ও নাগরিক সুবিধাগুলো আরো সহজ করে তোলা।
অনুষ্ঠানে প্রশাসক নেভি কলেজের ছাত্র-ছাত্রীদের প্রতিভা, গান ও নাচের প্রশংসা করেন।
প্রশাসক বলেন, চেষ্টা যারাই সব কিছু সম্ভব যেখানে চেষ্টা থাকবে সেখানে অবশ্যই সফলতা আসবে বাংলাদেশ নেভি কলেজের ছাত্র-ছাত্রীদের আইডিয়া আমরা নগরের প্রতিটি ওয়ার্ডে পাড়া মহল্লায় নাগরিকের মাঝে ছড়িয়ে দেব এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমেপরিষ্কার নগরী করার চেষ্টা করব। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর নৌবাহিনী কলেজ, ডেন্টাল কলেজ ও নেভি স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি র্যালী বের হয়। র্যালীতে আধুনিক ডাস্টবিন ব্যবহারের পদ্ধতি শেখানো হয় এবং শিক্ষার্থীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
বিএন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর হুমায়ুন কবীরসহ স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


