আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম গ্রেপ্তার

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অ‌্যাডভো‌কেট আবদুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ এপ্রিল) ভোরে মেহেরপুর শহরের নিজ বাড়ি থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলার আসামি তিনি। এ জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৭ অক্টোবর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন অ্যাড. আবদুস সালাম। ৫ আগস্টের পর জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন