আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মুহুর্মুহু বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো নিজামপুর

স্টাফ রিপোর্টার, যশোর

মুহুর্মুহু বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো নিজামপুর
শার্শা থানা

মুহুর্মুহু বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে যশোরের শার্শা উপজেলার নিজামপুর বাজার। অজ্ঞাত দুর্বৃত্তরা ১৪-১৫টি বোমার বিস্ফোরণ ঘটালেও তাদের উদ্দেশ্য সম্বন্ধে এখনও কিছু জানতে পারেনি পুলিশ। মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে এই বোমার বিস্ফোরণগুলো ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেছে। এলাকাবাসী জানায়, সকাল সাতটার দিকে দুর্বৃত্তরা একে একে ১৪ থেকে ১৫টি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার বিকট শব্দে নিজামপুর বাজার এলাকার মানুষ দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, 'খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। সেখান থেকে বিস্ফোরিত বোমার অংশবিশেষ (আলামত) সংগ্রহ করা হয়েছে।'

'কারা, কী কারণে বোমাগুলো ফাটাল তা পুলিশ জানার চেষ্টা করছে,' বলেন ওসি।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...