ফুলবাড়িয়ায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল

ফুলবাড়িয়ায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও মজর আলী আকন্দ দাখিল মাদরাসা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় সবাই অকৃতকার্য হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলার কুশমাইল ইউনিয়নের বরুকা গ্রামের শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখা থেকে চলতি বছর ৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শ্রীপুর গ্রামের মজর আলী আকন্দ দাখিল মাদরাসা থেকে ১১ জন দাখিল পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ দুই প্রতিষ্ঠানে কেউ পাস করতে পানেনি।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হলেও, ৪টি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। দুটি প্রতিষ্ঠানের ফলাফল নিয়ে অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মজর আলী আকন্দ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল খালেক আকন্দ বলেন,শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসতো না, এবং অভিভাবক সমাবেশ করেও অভিভাবকদের সাড়া পাওয়া যায়নি। এছাড়া শিক্ষার্থীদের মোবাইল আসক্তির কারণে ফলাফলের এই বিপর্যয় ঘটেছে।

ফুলবাড়িয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভুঞার ভাষ্য, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর তেমন কার্যক্রম নেই এবং কাগজপত্রে শিক্ষার্থী দেখিয়ে পরীক্ষা দেওয়ানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন