যাত্রী সেজে রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

যাত্রী সেজে রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

ঈদুল আজহা উপলক্ষে জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারীসহ বিভিন্ন অনিয়ম রোধে যাত্রী সেজে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে রেলওয়ে জংশন স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন জামালপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম ও উপ-সহকারী পরিচালক আতিউর রহমান।

জানা যায়, অভিযান চলাকালে স্টেশন মাস্টারের অফিস কক্ষ, টিকিট কাউন্টার, যাত্রী বিশ্রামাগার, রেলওয়ে থানা ও পার্সেল বুকিং রুমসহ পুরো স্টেশন এলাকা পর্যবেক্ষণ করেন দুদক কমকর্তারা। দুদকের অভিযানের ফলে জামালপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকা নিত্যদিনের তুলনায় ছিলো অনেকটাই ফাঁকা।

জামালপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশে এনফোর্সম্যান অভিযান পরিচালনা করা হয়েছে। জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে অভিযান পরিচালনা করে পার্সেল বুকিংয়ের জন্য অতিরিক্ত ভাড়া নেওয়ার ক্ষেত্রে অনিয়মের প্রমাণ মিলেছে। এছাড়াও স্টেশনে যাত্রীদের বসার নোংরা চেয়ার, ওয়াশরুম অপরিষ্কারসহ নানা অনিয়ম পাওয়া গেছে। বিস্তারিত তথ্য প্রতিবেদন আকারে কমিশনে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন