আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামালপুর-৪ আসনে বিএনপির ফরিদুল কবীর তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী, (জামালপুর)

জামালপুর-৪ আসনে বিএনপির ফরিদুল কবীর তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত

সরিষাবাড়ী (জামালপুর-৪) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

৮৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১,৪৬,৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪,১৬১ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে—

ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), মাওলানা আলী আকবর সিদ্দীক: ১,২৮৭ ভোট

গণঅধিকার পরিষদ (ট্রাক), ইকবাল হোসেন: ৩৭৯ ভোট

নাগরিক ঐক্য (কেটলি), কবীর হাসান: ৩৭৫ ভোট

সিপিবি (কাস্তে), মোঃ মাহবুব জামান জুয়েল: ১,৩০০ ভোট

ফলাফলে দেখা যাচ্ছে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন। জানা গেছে, ১১ দলীয় জোটের প্রার্থী মোঃ আব্দুল আওয়াল নিজ কেন্দ্রেও জয়লাভ করতে পারেননি।

৮৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৩,০৪,৯৯২ জন। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...