পাগলা মসজিদের সিন্দুকে মিলেছে ৩২ বস্তা টাকা

পাগলা মসজিদের সিন্দুকে মিলেছে ৩২ বস্তা টাকা

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছে। এতে মিলেছে ৩২ বস্তা টাকা । সেই সঙ্গে পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও।

বিজ্ঞাপন

‎‎৪ মাস ১৭ দিন (১৩৯ দিন) পর শনিবার (৩০ আগস্ট) সকাল সোয়া ৭টায় জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মো. হাছান চৌধুরীর নেতৃত্বে মসজিদের দানবাক্সগুলো একে একে খোলা হয়।

‎‎পরে প্লাস্টিকের বস্তায় টাকা ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেয়া হয়। এরপর শুরু হয় গণনার কাজ। গণনায় পাগলা মসজিদের মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার ৩৪০ছাত্র এবং রুপালী ব্যাংকের ১০০ জন

কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট ৪৪০ জন অংশ নিয়েছেন।

‎‎সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য ছাড়াও মসজিদ মাদ্রাসার ৩০ জন কর্মকর্তা-কর্মচারীও টাকা গণনায় অংশ নিয়েছেন।

‎‎এর আগে চলতি বছরের ১২ এপ্রিল পাগলা মসজিদটির দানসিন্দুক থেকে পাওয়া গিয়েছিল ৯ কোটি ১৭ লক্ষ ৮০ হাজার ৬৮৭ টাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন