মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় গফরগাঁও উপজেলার প্রবাসী আবু হানিফ নোমানের (৫৩) মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর মালয়েশিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নোমান গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হানিফ উপজেলার বাসুটিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়া আছেন। তার স্ত্রীসহ তিন কন্যা সন্তান রয়েছে। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
হানিফ নোমানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ওসি আ. স. ম আতিকুর রহমান।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

