ইটভাটা নিয়ে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ইটভাটা নিয়ে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইটভাটা নিয়ে সংঘর্ষে আহত বিএনপি কর্মী আবু সাঈদ (৫০) মারা গেছেন।

সোমবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

নিহত আবু সাঈদ উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের দেড়গাঁও গ্রামের বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি শাহাব উদ্দিনের ছেলে। আবু সাঈদ নিজেও বিএনপির কর্মী বলে দাবি তার পরিবারের।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ নভেম্বর উস্থি ইউনিয়নের ধাইরগাঁও এলাকার এমকেডি ইটভাটা থেকে জোর করে ইট নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হন আবু সাঈদ। পরে তাকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিসাধীন অবস্থায় ২ মাস ১৩ দিন পর মারা যান তিনি। এঘটনায় সাথেসাথে পাগলা থানায় মামলা দায়ের করে তার পরিবার।

নিহতের পিতা শাহাব উদ্দিন জানান, এমকেডি ইটভাটায় মালিকানা বিরোধ নিয়ে সংঘর্ষের সময় আমার ছেলেসহ ৭/৮ জন আহত হয়। সোমবার বিকেলে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায় আবু সাঈদ।

প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর উস্থি ইউনিয়নের দেড়গাঁও গ্রামে গোলাম হায়দার খান নামের এক ব্যক্তির ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ চলছিল। পরে ১৮ নভেম্বর উভয়পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ঘের ঘটনা ঘটে।

পাগলা থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষই থানায় মামলা দায়ের করে। হাসপাতালের মারা যাওয়া আবু সাঈদের লাশ পোষ্ট মর্টেমের পর কোতোয়ালি থানা পুলিশ পরিবারের হাতে তুলে দেবে। আবু সাঈদের পরিবারের দায়েরকৃত পূর্বের মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন