ত্রিশালে ৩৬৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

উপজেলা প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)

ত্রিশালে ৩৬৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহের ত্রিশালে ৩৬৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪। মঙ্গলবার বিকেলে আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ।

জানা গেছে, মঙ্গলবার রাত আড়াইটার দিকে ত্রিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টোশনের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৬৮০ পিস ইয়াবা, একটি প্রাইভেট কার, দুটি মোবাইল ফোন উদ্ধার করে করে র‍্যাব-১৪। পরে উদ্ধারকৃত আলামতসহ ত্রিশাল থানায় তাদের হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- তালতলী থানার কবিরাজ পাড়া এলাকার সারোয়ার হোসেন ও রাজধানী মতিঝিলের বাসিন্দা দক্ষিণ কমলাপুর এলাকার মো মাহাবুব-উজ-জামান-জনি।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, আটককৃতদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন