নেত্রকোনায় পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

নেত্রকোনায় পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় পিকআপ ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় তিন পুরুষ ও এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ও এক নারী নিহত হন।

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ি পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম ও যান চলাচল স্বাভাবিক করে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক-পিকআপ ও নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে । তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন