ফুলবাড়ীয়ায় ৬ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ৪

ফুলবাড়ীয়ায় ৬ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ৪

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জাল নোটের কারবারে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলার দুই জন ও স্থানীয় দুই জনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে শিবপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান।

পুলিশ জানায়, অভিযানে ১ হাজার টাকা মূল্যমানের মোট ৬১০টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৬ লাখ ১০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার শিবপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৬), একই গ্রামের আইয়ুব আলীর ছেলে আবু সাইদ (২৬), বরগুনার তালতলী উপজেলার কবিরাজপাড়ার আব্দুর রশিদের ছেলে মোস্তফা ফাঁকি (৪৮) এবং একই জেলার তালতলী ম্যানেপাড়ার রাজা বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (৪৮)।

পুলিশ জানায়, উদ্ধারকৃত জাল নোটের উৎস, এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট অপরাধী চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে পুলিশি অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, জাল নোটের বিস্তার রোধ এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন