ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতি শেষে প্রবাসীর কিশোর বয়সী ছেলেকে জিম্মি করে তার সামনে মাকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৫ আসামির বাড়িঘর ভাঙচুর করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের কালিবাড়ী চর এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এ সময় অভিযুক্ত আসামিদের পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেয় স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা।
স্থানীয় এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও থানা- পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কালীবাড়ি চর এলাকায় শত শত বিক্ষুব্ধ এলাকাবাসী প্রবাসীর বাড়িতে ডাকাতি, জিম্মি করে ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার আসামি শরীফ (২৩) ও আরিফের (২১) পিতা তাহের উদ্দিন, আসামি ফাহিম (২২) পিতা মমিন, আসামি রাজিব (২৩) পিতা মোফাজ্জল এবং আসামি এনামুল (২) পিতা নূরুর বাড়িতে ভাংচুর শুরু করে।
বিক্ষুব্ধ এলাকাবাসী আসামিদের টিনের বসতঘরগুলোর বেড়া ও চাল ভাঙচুর করে টিনগুলো খুলে নিয়ে বাড়ির পাশে স্তূপ করে রাখে। এ সময় এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আসামিদের পরিবারের সদস্য ও ঘরের মালামাল নিরাপদে সরিয়ে নিতে সাহায্য করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং করণীয় ঠিক করতে স্থানীয় লোকজন রোববার ও সোমবার সন্ধ্যায় নিজেদের মধ্যে দুই দফা আলোচনা করে।
সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ভাঙচুর চালানো হয়।
স্থানীয় কবির হোসেন আকন্দ (৪০) বলেন, এমন ন্যক্কারজনক, লজ্জাজনক, লোমহর্ষক ঘটনায় জড়িতদের বিচার হওয়া দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। বিক্ষুব্ধ এলাকাবাসী আসামিদের বাড়ি-ঘর ভাঙচুর করেছে।
গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান সেখ বলেন, দুপর সাড়ে ১২টার দিকে আমরা খবর পেয়েছি চর কালিবাড়ি এলাকায় আসামিদের বাড়ি-ঘর ভাংচুর করা হচ্ছে । এমন খবরে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-c8ecc8-720x405.webp)