নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার হাটখলা বাজারসংলগ্ন কালিহর নদীতে নবজাতকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, সকালে নবজাতকের লাশ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় । পরে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের সঙ্গে ইট বাঁধা ছিল ।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা নবজাতকের লাশ নদীতে ফেলে গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

