ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার গাড়াজান গ্রামে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই কৃষি শ্রমিকের নাম আশরাফ আলী (৪০)। তিনি ওই গ্রামের লোকমান হোসেনের ছেলে।
শুক্রবার দুপুরে বেগুনক্ষেতে পানি সেচ দিতে গিয়ে সেচ পাম্পের লিকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুটিজানা ইউনিয়ন পরিষদের সদস্য নমাজ আলী কৃষি শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত আশরাফ আলী একজন কৃষি শ্রমিক ছিলেন। তিনি মানুষের বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান জানান, এখন পর্যন্ত বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

