ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, কেউ রুখতে পারবে না: সালাহ উদ্দিন

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, কেউ রুখতে পারবে না: সালাহ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পাহারা দিবেন আপনারা, এদেশের জনগণ। কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরো বলেন, যারা পিআর পদ্ধতি না হলে নির্বাচন হবে না ঘোষণা দিচ্ছেন, নিম্ন কক্ষে উচ্চ কক্ষে। তারা ভিন্ন উদ্দেশ্যে এসব বলছেন। একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন থেকে বলছে পিআর না হলে নির্বাচন হতে দেবে না। আমি ঘোষণা দিচ্ছি আগামী ২০২৬ সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহ খানেক আগে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। সেই শক্তি কারও নেই। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারা নানা বাহানা, ঠুনকো বিষয় নিয়ে বিভ্রান্তি করছে।

জেলা বিএনপির আহবায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় ১১ বছর পর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা সৈয়দ আলমগীর হাসান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভাটি বাংলার সিংহপুরুষ লুৎফুজ্জামান বাবর, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ অন্যরা।

বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন হবে। সর্বশেষ ২০১৪ সালের ২৫ অক্টোবর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং ২০১৯ সালের ৬ আগস্ট গঠিত আহবায়ক কমিটি গঠিত হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন