তারাকান্দায় ট্রান্সফরমার বিকল, দুই মাস ধরে অন্ধকারে দুই গ্রাম

তারাকান্দায় ট্রান্সফরমার বিকল, দুই মাস ধরে অন্ধকারে দুই গ্রাম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পিডিবির ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় দুই মাস ধরে বিদ্যুৎ সংকটে ভুগছেন দুই গ্রামের মানুষ। এতে দুই গ্রামের মানুষের ভোগান্তি চরমে উঠেছে।

জানা গেছে, ফুলপুর বিদ্যুৎ সরবরাহের আওতাধীন তারাকান্দা উপজেলা শহরের অদূরে দুগাছি ও মোকামিয়াকান্দা গ্রামে বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারটি দুই মাস আগে বিকল হয়। ট্রান্সফরমারটি দুই মাসেও মেরামত বা পরিবর্তন না করায় গ্রাম দুটিতে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাসাবাড়ির ফ্রিজগুলো বেকার পড়ে থাকায় খাদ্যসামগ্রী সংরক্ষণ করা যাচ্ছে না। সেই সঙ্গে বিদ্যুৎনির্ভর সব কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সমস্যা সমাধানের জন্য ফুলপুর পিডিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে ফুলপুর বিদ্যুৎ সরবরাহের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানান, বিকল ট্রান্সফরমারটি দ্রুত মেরামত করে এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন