চেক ডিজঅনার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোণা)

চেক ডিজঅনার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোণার মোহনগঞ্জে চেক ডিজঅনার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক লিটন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে মোহনগঞ্জ পৌরসভার নওহাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় লিটন তালুকদারের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

লিটন তালুকদার জানান, তিনি মোহনগঞ্জ অগ্রণী ব্যাংক থেকে ২ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। নির্ধারিত সময়ে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা হয়। তিনি নিয়মিত আদালতে হাজিরা দিলেও তার আইনজীবী তাকে অনুপস্থিত দেখানোয় তার অজান্তেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় বলে দাবি করেন তিনি।

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, লিটন তালুকদার আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন