আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেত্রকোণায় রাতের আঁধারে চার ভোটকেন্দ্রে আগুন

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

নেত্রকোণায় রাতের আঁধারে চার ভোটকেন্দ্রে আগুন

নেত্রকোণা সদর ও পূর্বধলায় রাতের আঁধারে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আগুন দেওয়া ভোট কেন্দ্রগুলো হচ্ছে, সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্বধলা উপজেলার হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

নেত্রকোণা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, সোমবার রাতে দুইটা থেকে ভোর রাতের মধ্যে যেকোন সময়ে জেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে কে বা কারা আগুন দেয়। চটের বস্তায় কেরোসিন বা পেট্রোল ঢেলে তাতে আগুন দিয়ে বিদ্যালয়ের কক্ষে ছুড়ে মারে। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনা তদন্ত শুরু হয়েছে যারা আগুন দিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিনে নির্ভিঘ্নে ভোটাররা ভোট দিতে পারবেন।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে আগুন দেওয়া ভোটকেন্দ্র পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন