আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মেলান্দহে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মেলান্দহে মানববন্ধন

আমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মেলান্দহে মানববন্ধন করা হয়েছে। ২৬ এপ্রিল সকাল ১০টায় জামালপুরের মেলান্দহ শিমুলতলা বিশ্বরোড মোড়ে আমার দেশ পত্রিকার পাঠকমেলা এই মানববন্ধন আয়োজন করে।

বিজ্ঞাপন

আমার দেশ-এর মেলান্দহ প্রতিনিধি আবিদ মাহমুদ রহমতুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ও দৈনিক মুক্ত আলোর সম্পাদক নূরুল আলম সিদ্দিকী।

মানববন্ধনকালে আরো বক্তব্য রাখেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি, ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, জেলা কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্রের সংবাদদাতা ফজলুল করিম, দৈনিক আজকের জামালপুরের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, স্বরকলার সাধারণ সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, জালালপুর থিয়েটারের সভাপতি এসএম আব্দুল্লাহ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি ও চ্যানেল ২৪-এর প্রতিনিধি মিরাজুল ইসলাম, আমার দেশ পাঠকমেলার সভাপতি অনন্ত কুমার সরকার এবং জেলা সংবাদপত্র অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মিলন খন্দকার প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...