কেন্দুয়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)

কেন্দুয়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নেত্রকোণার কেন্দুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক।

সোমবার (৪মে) সকালে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন উপজেলার পাইকুড়া ইউনিয়নের পাড়াতলী গ্রামের বাসিন্দা মিলন (৬৫), পিতা মৃত খলিলুর রহমান এবং বকুল (৫৩), পিতা মৃত লাসু মিয়া।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩ মে) দিবাগত রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে পাড়াতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি মো. মেহেদী মাকসুদ জানান, আটককৃতদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন