নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝানজাইল বাজার এলাকার ‘মা মনি’ বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কলমাকান্দা উপজেলার বাসিন্দা মাসুম মিয়া (২১) ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাহমুদুল হাসান (২১)। অভিযানে নেতৃত্ব দেন দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম।
পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও বিক্রি রোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদের এ চালান উদ্ধার এবং দুই যুবককে আটক করা হয়। পরে উদ্ধার করা মদ জব্দ করে থানায় নেওয়া হয়।
দুর্গাপুর থানার এসআই ফিরোজ আলম বলেন, আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

