আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেওয়ানগঞ্জে বিমান প্রতিমন্ত্রী

মাংস, দুধ ও ডিম মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছানো সরকারের অঙ্গীকার

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

মাংস, দুধ ও ডিম মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছানো সরকারের অঙ্গীকার

হালাল প্রাণিজ প্রোটিন মাংস, দুধ ও ডিম সাধারণ মানুষের কাছে সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে পৌঁছানো সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিম্ন আয়ের মানুষের সুবিধার জন্য গরুর মাংস, দুধ ও ডিম বিতরণের কার্যক্রম শুভ উদ্বোধনকালে তিনি এসব বলেন।

বিজ্ঞাপন

বিমান প্রতিমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসে প্রাণিজ পণ্যগুলোর চাহিদা বেড়ে যাওয়ার কারণে দরিদ্র পরিবারের জীবনে অর্থনৈতিক চাপ বাড়ে। সেজন্য সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে যাতে সবাই ন্যায্যমূল্যে পণ্য পেতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, এ কর্মসূচি উপজেলা জুড়ে নির্দিষ্ট স্থানে অস্থায়ী বিক্রয়কেন্দ্র বসানো হয়েছে এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বেশিসংখ্যক মানুষের জন্য পণ্যের সুবিধা থাকবে এ সুবিধা আগামী ২৭ রমজান পর্যন্ত চলমান থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন