ময়মনসিংহের তারাকান্দায় বাস, পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। আহত ও নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
রোববার সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাগুন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তারাকান্দার বাগুন্দা মোড়ের মহাসড়কে দ্রুতগামী ড্রিমল্যান্ড বাস, সিএনজি, পিকআপ, অটোরিকশা ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। ৭ জনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করে দুটি লাশ উদ্ধার করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

