ধানুয়া কামালপুর স্থলবন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

ধানুয়া কামালপুর স্থলবন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

জামালপুরের বকশীগঞ্জ ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে দুই দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। মহান মে দিবস উপলক্ষে শুক্রবার শনিবার বন্ধ থাকবে সকল আমদানি- রপ্তানি।

বিজ্ঞাপন

স্থলবন্দর সূত্রে জানা গেছে, এই বন্দর দিয়ে ৩৪ টি পণ্য আমদানি হয়ে থাকে। পাশাপাশি বাংলাদেশ থেকে প্লাস্টিক সহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়। বিশেষ করে ভারত থেকে পাথর আমদানি হয় এই বন্দরে।

ধানুয়া কামালপুর স্থল বন্দরের ইনচার্জ পার্থ ঘোষ জানান, মহান মে দিবস ও সরকারি ছুটি উপলক্ষে বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে সব ধরণের কার্যক্রম বন্ধ থাকবে।

তবে রোববার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন