আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ময়মনসিংহ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী রুবেল বিজয়ী

উপজেলা প্রতিনিধি, হালুয়াঘাট (ময়মনসিংহ)

ময়মনসিংহ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী রুবেল বিজয়ী

ময়মনসিংহ ১ ( হালুয়াঘাট -ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল ঘোড়া প্রতীকে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ধোবাউড়া উপজেলায় মোট ভোট কেন্দ্র ৪৯ টি।বেসরকারি ভাবে প্রাপ্ত তথ্যানুযায়ী ধোবাউড়ায় সবকয়টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স পেয়েছেন ৩২৫৮৪ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৫৬৭ ভোট।

হালুয়াঘাটে মোটকেন্দ্র ৯৪ টি। বেসরকারি ভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীক পেয়েছে, ৬৮৪৮৬এবং ঘোড়া প্রতীক পেয়েছে ৬৮৬৭৪ ভোট। পোস্টাল ভোটে ধানের শীষ পেয়েছে ৮৫৬ ভোট এবং ঘোড়া প্রতীক পেয়েছে ১০২৪ ভোট। সবমিলিয়ে ৬৩৩৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন