আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

একজনের ৩ বছরের কারাদণ্ড

শেরপুরে সিল দেয়া ৫৩টি ব্যালট পেপারসহ তিনটি ব্যালট বই উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

শেরপুরে সিল দেয়া ৫৩টি ব্যালট পেপারসহ তিনটি ব্যালট বই উদ্ধার

ভোটগ্রহণ চলাকালে শেরপুর-১ (সদর) আসনের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল দেয়া ৫৩ টি ব্যালট পেপারসহ তিনটি ব্যালট বই উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় একজনকে আটক করে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ব্যালট বই ছিনতাই ও জালভোট দেয়ার অভিযোগে নলবাইদ গ্রামের মো. মাসুদকে আটক করে এবং তিনটি ব্যালট বই উদ্ধার করে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়ার আদালতে তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মো. বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর আদালতে ২ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

বিজ্ঞাপন

নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম সাজার বিষয়টি নিশ্চিত করে জানান, "সকাল সাড়ে ৯টার দিকে বাইরের কয়েকজন লোক হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হলে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সময়ের মধ্যে এসে ব্যালট পেপারগুলো উদ্ধার করে। এঘটনায় সকাল ৯ টা ৫০ মিনিট থেকে ১১ টা ২০ মিনিট পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিল। পরবর্তীতে স্বাভাবিক ভোটগ্রহণ কার্যক্রম চালু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন