নালিতাবাড়ীতে ভারী বর্ষণে পাহাড়ি ঢল, বাঁধ ভেঙে লোকালয়ে পানি

উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর)

নালিতাবাড়ীতে ভারী বর্ষণে পাহাড়ি ঢল, বাঁধ ভেঙে লোকালয়ে পানি
ছবি: আমার দেশ

ভোররাত থেকে বেলা এগারোটা পর্যন্ত দফায় দফায় ভারি বর্ষণে তীব্র স্রোতে পাহাড়ি ঢল নেমেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দুটি পাহাড়ি নদী ভোগাই ও চেল্লাখালীতে। চেল্লাখালী নদীর গোল্লারপাড় এলাকায় একটি স্থানের বাঁধ ভেঙে লোকালয়ে ঢলের পানি প্রবেশ করছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আকস্মিক বন্যার ঝুঁকি দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর বাতকুচি পয়েন্টে বিপৎসীমার ১৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ভোগাই নদীর পানি নাকুগাঁও পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৩৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে এবং নালিতাবাড়ী পয়েন্ট দিয়ে ৪১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ড আরও জানায়, রাত থেকে দুপুর পর্যন্ত নালিতাবাড়ীতে ৯০ মিলিমিটার এবং নাকুগাঁওয়ে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে বিকেল পর্যন্ত নদী দুটির পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী বাসিন্দারা ভাঙন ও আকস্মিক বন্যা আতঙ্কে রয়েছেন। ভারি বৃষ্টিপাতের ফলে দুর্ভোগে পড়েছেন বোরা চাষীরা।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমের অসময়ের টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলের বোরো ফসল পানিতে নিমজ্জিত হলেও পরবর্তীতে কয়েকদিন বৃষ্টিপাত না থাকায় বোরো ফসলের তেমন কোন ক্ষতি হবে না।

উপজেলার দক্ষিণ রানীগাঁও গ্রামের কৃষক শামছুদ্দিন জানান, তার তিন একর বোরো ফসল পানিতে ডুবে সম্পূর্ণ পঁচে গেছে।

কৃষি বিভাগ জানায়, ইতিমধ্যেই নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের প্রায় ৬০ ভাগ বোরো ফসল কাটা শেষ হয়েছে। যদি নতুন করে আর ভারি বর্ষণ না হয় তবে ক্ষতির আশঙ্কা থাকবে না।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...