ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

ময়মনসিংহের গফরগাঁওয়ে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনের হাজারও যাত্রী।

শনিবার দুপুরে পৌরশহরের কাচারি রোড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গফরগাঁও রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোস্তফা কামাল বলেন, মোহনগঞ্জগামী ট্রেনটি গফরগাঁও স্টেশনে যাত্রা বিরতি করে দুপুর সাড়ে ১২টায় ছেড়ে যায়। স্টেশনের অদূরে কাচারি রোড রেলক্রসিং এলাকায় ১২টা ৩৫ মিনিটে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে এক ঘণ্টার চেষ্টায় ট্রেনটি উদ্ধার করে গফরগাঁও রেলস্টেশনে নেয়া হয়। কিন্তু প্রায় আড়াই ঘণ্টায়ও ইঞ্জিন সচল করা যায়নি।

তিনি বলেন, ট্রেনটি স্টেশনে নিয়ে আসায় অন্য ট্রেন চলাচলে তেমন অসুবিধা হয়নি। পরে উদ্ধারকারী ট্রেন এলে বিকেল সোয়া ৩টায় ট্রেনটি ছেড়ে যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন