নেশার টাকা যোগাতে তার চুরি করতে গিয়ে

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী, (জামালপুর)

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি: আমার দেশ

জামালপুরের সরিষাবাড়ীতে নেশার টাকা জোগাতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে স্পৃষ্ট হয়ে নিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গামারা বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের উসমান হারুনের পুত্র নিপু মিয়া এলাকার চিহ্নিত মাদকসেবী। রোববার ভোররাতে দুই সন্তানের জনক নিপু বড়বাড়িয়া এলাকার গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত সেচ পাম্পের পিডিবির এসটি খুঁটির তার চুরি করতে যান । এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, লাশের সুরতহাল করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...