আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামালপুরে ৫টি আসনে বিএনপির বিজয়

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরে ৫টি আসনে বিএনপির বিজয়

জামালপুরে ৫টি আসনে ভোট যুদ্ধে বিএনপির প্রার্থী জয়লাভ করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াতের প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ফলাফল ঘোষণা করেছে।

জামালপুর-১ ( দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত (ধানের শীষ) ১ লাখ ৭২ হাজার ১২৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নাজমুল হক সাঈদী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৩ হাজার ৬৬১ ভোট।

বিজ্ঞাপন

১৩৯ জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির প্রার্থী সুলতাম মাহমুদ বাবু (ধানের শীষ) ৯৫ হাজার ৬৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. ছামিউল হক দাঁড়িপাল্লা পেয়েছেন ৬১ হাজার ৬৫৫ ভোট।

১৪০ জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল (ধানের শীষ) ২ লাখ ৬ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুজিবুর রহমান আজাদী ( দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৯ হাজার ৬০৭ ভোট।

১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে বিএনপির ফরিদুল কবির তালুকদার শামীম (ধানের শীষ) ১ লাখ ৪৬ হাজার ৫৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এডভোকেট আব্দুল আওয়াল ( দাঁড়িপাল্লা) পেয়েছেন ৪৪ হাজার ১৬১ ভোট।

১৪২ জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী এডভোকেট ওয়ারেছ আলী মামুন (ধানের শীষ)

১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...