আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেত্রকোনায় বিএনপির লুৎফুজ্জামান বাবর জয়ী

আমার দেশ অনলাইন

নেত্রকোনায় বিএনপির লুৎফুজ্জামান বাবর জয়ী
মদন পৌর শহরের তহুরা আমিন পাইলট সরকারি বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ছবি: আমার দেশ

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর এই তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ১ লাখ ২১ হাজার ৪২ ভোটে এগিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন