নতুন কুঁড়ির মাধ্যমে ক্রীড়া জাগরণ সৃষ্টি হয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

নতুন কুঁড়ির মাধ্যমে ক্রীড়া জাগরণ সৃষ্টি হয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: আমার দেশ

নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে সারা দেশে ক্রীড়া জাগরণ সৃষ্টি হয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে বৈচিত্র্যময় যেসব প্রতিভা পাওয়া যাবে তাদের সরকার সবরকম সহায়তা দিয়ে দক্ষ খেলোয়াড় তৈরি করবে। যাতে নতুন প্রজন্ম খেলাধুলার মধ্যে বেড়ে উঠতে পারে।

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলায় কান্দিপাড়া স্টুডেন্টস অ্যাসোসিশনের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন শেষে বিকেলে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বাফুফের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সেরা কোচকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে। প্রাধান্য দেওয়া হবে বিগত অভিজ্ঞতা ও দেশের মানুষের প্রত্যাশা।

সন্ধ্যায় প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।

এর আগে কান্দিপাড়া আস্কর আলী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে উস্থি কে বি এন স্পোর্টিং ক্লাবকে ১ গোলের ব্যবধানে হারিয়ে দত্তেরবাজার বয়েজ এসোসিয়েশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচ ঘিরে এলাকায় ছিল উৎসবের আমেজ। খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে জড়ো হন।

গফরগাঁও আসনের এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছার এমপি জাকির হোসেন বাবলু, ভালুকার এমপি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু প্রমুখ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন