আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সীমান্তে বিজিবির অভিযানে মদসহ কারবারি আটক

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

সীমান্তে বিজিবির অভিযানে মদসহ কারবারি আটক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গোমড়া রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ও একটি ইনফিনিক্স মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি রাতভর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। এসময় অভিযানে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গোমড়া রাবার বাগান এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মদসহ মো. লাল চাঁন (২৩) নামের এক ব্যক্তিকে আটক করে হলদীগ্রাম বিওপির সদস্যরা। আটকৃত লাল চাঁন উপজেলার রাংটিয়া এলাকার গোমড়া গ্রামের স্থানীয় শামসুল হকের ছেলে।

বিজ্ঞাপন

এসময় তার কাছ থেকে ২৪ বোতল ভারতীয় মদ ও একটি ইনফিনিক্স মোবাইল ফোন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় লাল চাঁনসহ আরও চারজন পলাতক আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...