নেত্রকোনা খালিয়াজুরীতে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।
সকালে খালিয়াজুরীর জগন্নাথপুরের ফেরি ঘাটে ধনু নদের পাড়ে বড়শি দিয়ে মাছ ধরতে এসে বজ্রপাতে প্রাণ হারায় এক মৎস্য শিকারি। নিহত মৎস্য শিকারি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫)।
অপরদিকে দুপুরে উপজেলার সাতগাঁ গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে মোনায়েম খাঁ নামের এক কৃষক। অন্যদিকে সিরাজগঞ্জ জেলা থেকে আসা শুভ মন্ডল নামে এক ধান কাটার শ্রমিক উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
২৭ এপ্রিল (সোমবার) সকাল ও দুপুরে এই তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
এ তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম। বজ্রপাতে মৃত্যু হওয়াদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃতের আত্মীয় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

