প্রেমের টানে পালাল দুই স্কুল শিক্ষার্থী, অতঃপর যা ঘটল

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

প্রেমের টানে পালাল দুই স্কুল শিক্ষার্থী, অতঃপর যা ঘটল

ময়মনসিংহের পাগলা থানা এলাকার কিশোর ও কিশোরী প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে গফরগাঁও পৌরসভা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাদের হেফাজতে নেয় পুলিশ। সোমবার দুপুরে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ওই কিশোর- কিশোরীর বাড়ি টাঙ্গাব ইউনিয়নের অজিপাড়া গ্রামে। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

গফরগাঁও থানা সূত্রে জানা যায়, রোববার রাতে পৌর এলাকায় দুই কিশোর-কিশোরীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ তাদের থানা হেফাজতে নিয়ে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দুজনই স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী এবং তাদের মধ্যে কিশোরের বয়স ১৬ আর কিশোরীর ১৪ বছর। তারা পরস্পরের প্রতি ভালোবাসার সম্পর্কের কারণে পরিবারকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়েছিল।

এ বিষয়ে গফরগাঁও থানার ওসি আ.স.ম আতিকুর রহমান বলেন, দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সোমবার দুপুরে তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করে জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি আরও বলেন, আবেগের বশে এভাবে ঘর ছাড়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি যত্নশীল হতে হবে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: