আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পথচারীদের মাঝে ইফতার বিতরণ

জেলা প্রতিনিধি, জামালপুর

পথচারীদের মাঝে ইফতার বিতরণ
ছবি: আমার দেশ

জামালপুর শহরে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করলেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে শহরের বকুলতলা মোড়ে পথচারী, রিক্সাচালক ও ছিন্নমূল রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরন করেন তিনি। এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোহেল রানা খান বলেন, ইফতারের সময় রোজাদার পথচারী, রিক্সাচালক ও ছিন্নমূল মানুষ ইফতার করতে সমস্যায় পড়েন। এসব মানুষের কথা চিন্তা করে তাদের হাতে ইফতার দেওয়া হচ্ছে। শেষ রমজান পর্যন্ত শহরের মোড়ে মোড়ে ইফতার বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...