জামালপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

সারাদেশের সঙ্গে জামালপুরেও শুরু হয়েছে তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশের আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। শনিবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে জামালপুর হ্যান্ডবল স্টেডিয়ামে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার ক্রীড়াপ্রেমী মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ও মোস্তাফিজুর রহমান বাবুল।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সিভিল সার্জন ডা. আজিজুল হকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রদর্শনী ও অংশগ্রহণমূলক আয়োজন অনুষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন