নেত্রকোণায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

নেত্রকোণায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১
ছবি: সংগৃহীত

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ধনু নদে মাছ ধরার সময় বজ্রপাতে এক মাছশিকারির মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে জগন্নাথপুরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খালিয়াজুরী থানার ওসি নাসিরউদ্দিন।

বিজ্ঞাপন

নিহত আব্দুল মোতালিব (৫৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মোতালিবসহ তিনজন মাছশিকারি সকালে অটোরিকশায় করে নিজ এলাকা থেকে খালিয়াজুরীর ধনু নদে মাছ ধরতে যান। জগন্নাথপুর গোদারাঘাট এলাকায় গিয়ে বড়শি দিয়ে মাছ ধরা শুরু করেন।

মাইজপাড়া ইউনিয়নের তারাটি গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান জানান, মাছ ধরার একপর্যায়ে সকাল সোয়া ৯টার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে মোতালিব গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে ওসি মো. নাসিরউদ্দিন বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন