ইফতারের প্যাকেট নিয়ে মারামারি, সাংবাদিকসহ আহত ৬

ইফতারের প্যাকেট নিয়ে মারামারি, সাংবাদিকসহ আহত ৬

জামালপুরে ইফতারের প্যাকেট নিয়ে দু’গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় জামালপুর শহরের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতার আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম হওয়ায় স্থানীয়দের সাথে ড্রাইভারদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মারামারির ভিডিও ধারণ করে। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পুলিশের সামনেই দেশটিভির সাংবাদিক রিয়াদ, ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সানজিদুল আকন্দ মাশফি, স্থানীয় সাংবাদিক সালাউদ্দিন মিঠুকে ব্যাপক মারধর করে আহত করা হয়। এসময় তাদের নিকট থেকে তিনটি মোবাইল সেট ও আইডি কার্ড ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ ঘটনায় আরও তিন জন আহত হয়, আহতরা হলো- জাহিদুল ইসলাম আশেক, জিহান, শুভ। আহত সবাইকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের দেখতে হাসপাতালে পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন