ইসলামপুরে আমার দেশ সাংবাদিকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

ইসলামপুরে আমার দেশ সাংবাদিকের লাশ উদ্ধার

জামালপুরের ইসলামপুরে আমার দেশ সাংবাদিক ওসমান হারুনীর লাশ উদ্ধার হয়েছে। তিনি উপজেলার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। শনিবার দুপুর ১টায় পৌরসভার ধর্মকুড়া গ্রামের নিজ বাসভবন থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ওসি আ স ম আতিকুর রহমান ।

পরিবার ও এলাকাবাসী জানান, সাংবাদিক ওসমান বিভিন্ন কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং আর্থিকভাবে বিপদগ্রস্ত হয়েছিলেন। এ কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। ইসলামপুর ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়েছে।

বিজ্ঞাপন

সাংবাদিক ওসমান ধর্মকুড়া এলাকার মোতালেব মওলানার ছেলে। কর্মজীবনে ওসমান সাপ্তাহিক উর্মি বাংলা ও দৈনিক জাহান দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি দৈনিক ভোরের ডাক ও আজকের জামালপুরসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন।

সর্বশেষ তিনি মোহনা টিভির জেলা প্রতিনিধি এবং আমার দেশ-এর ইসলামপুর উপজেলা প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি সাপ্তাহিক জামালপুর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে আছে।

ওসমান জামালপুর জেলা প্রেস ক্লাবের বর্তমান কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...