ইসলামপুরে অস্ত্রসহ দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, জামালপুর

ইসলামপুরে অস্ত্রসহ দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

জামালপুরের ইসলামপুরে সৎ মাসহ দুই হত্যা মামলা এবং ৪মামলার সাজাপ্রাপ্ত আসামি রাসেল ফকিরকে (৩০) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে ইসলামপুর থানার পুলিশ পৌর এলাকার উত্তর দরিয়াবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

খবরটি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. ইমরুল ইসলাম।

শনিবার দুপুরে সাজাপ্রাপ্ত আসামি রাসেল ফকিরকে পুলিশ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছেন।

ইসলামপুর থানার ওসি আব্দুল কাইয়ুম গাজী জানান, রাসেল ফকিরের নামে বিভিন্ন থানায় ২টি হত্যা মামলা ও ১টি অস্ত্র মামলাসহ ও আরো ৪টি মামলা রয়েছে। এছাড়াও ইসলামপুর থানায় হত্যা, চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের মামলায় সাজাপ্রাপ্ত ।

ওসি আরো জানান, রাসেল দীর্ঘদিন যাবৎ নাম পরিচয় গোপন করে ছদ্মবেশে নোয়াখালী, ফেনী লক্ষীপুর জেলাসহ নানাস্থানে পল্লী চিকিৎসক (দন্ত) হিসেবে কাজ করতেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...