আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফুলবাড়ীয়ায় ইজিবাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ফুলবাড়ীয়ায় ইজিবাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যু
ছবি: আমার দেশ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ইজিবাইকের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মুবিন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কালাদহ ইউনিয়নের আয়েশার মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু কালাদহ গ্রামের বড়িল পাড়া এলাকার হায়দার আলীর ছেলে এবং স্থানীয় ক্বওমী মাদরাসার তৃতীয় শ্রেণীর ছাত্র।

বিজ্ঞাপন

প্রতিবেশি শিমুল সরকার জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশেই কেশরগঞ্জ টু পাটিরা সড়কে বাইসাইকেল চালানো শিখছিলেন শিশু মুবিন। হঠাৎ করে কেশরগঞ্জগামী একটি ইজিবাইকের সাথে মুবিন দুর্ঘটনা শিকার হয়। এসময় শিশুটির মাথার উপর দিয়ে ইজিবাইকের চাকা উঠে পড়লে শিশুটি মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে ।

ফুলবাড়ীয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, এ ঘটনায় (ইউডি) থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন