ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহিম শেখ (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার পড়ন্ত বিকেলে উপজেলার পাগলা থানার অন্তর্ভুক্ত পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মাহিম ওই গ্রামের মো. নয়ন শেখের ছেলে ও স্থানীয় পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, কাঁচা বাঁশ দিয়ে ব্রাজিলের পতাকা টাঙায় ফাহিম । কয়কদিন পর পতাকার বাঁশটি হেলে পড়ে। পরে শুক্রবার বিকেলে বাঁশটি সোজা করার সময় পাশে থাকা ৩৩ কেভি সঞ্চালন লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ফাহিম।

পরে তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন